মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলো- ইব্রাহিম, আব্দুল আমিন, হোসেন আহমেদ, নুর হুদা, মোহাম্মদ সলিম, হামিদ উল্লাহ, মোহাম্মদ সালেহ ও ফায়েজুল আমিন। তারা উখিয়া ১৯, ১৩ ও ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
.png)
র্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় র্যাব-১৫ এবং ৮ ও ১৬ এপিবিএনের আভিযানিক দল উখিয়ার ক্যাম্প-৪, ১৪ ও ১৯ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ঐসব ক্যাম্প থেকে আট রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে কক্সবাজার ও উখিয়া থানায় হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।