ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা সন্ত্রাসীদের হাত থেকে অপহৃত শিশু উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ৮ জুন ২০২৩
রোহিঙ্গা সন্ত্রাসীদের হাত থেকে অপহৃত শিশু উদ্ধার
অপহৃত শিশু সূর্য -ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের লেদা থেকে অপহৃত শিশু সূর্যকে (৮) রোহিঙ্গা সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে লেদা সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহরণের শিকার ঐ শিশু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার সুলতান আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম জানান, অপহৃত সূর্য ৪ জুন লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা তার মা-বাবাকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ চান। ঐদিন অপহৃত শিশুর বাবা টেকনাফ থানায় নিখোঁজের একটি জিডি করেন।

Advertisement

এরপর থেকে টেকনাফ পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়। পুলিশি তৎপরতা ও সাঁড়াশি অভিযানের কারণে মঙ্গলবার রাতে লেদা সড়কের পাশে ঐ শিশুকে আহত অবস্থায় রেখে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

ওসি আবদুল হালিম জানান, পুলিশের সাঁড়াশি অভিযানে অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা শিশুটিকে সড়কের ওপর ফেলে চলে যায়। ঐ চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!