মঙ্গলবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পর ১০ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।
উখিয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপ মিলে আনুমানিক ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে গোলাগুলিতে রোহিঙ্গা যুবক বশির উল্লাহ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে নেয়া হয়। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে কক্সবাজার নেয়ার পথে ঐ রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়।
.png)
এদিকে গোলাগুলিতে জড়িতরা আরসা ও আরএসওর সন্ত্রাসী বলে দাবি করেছেন ক্যাম্পবাসী।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।