শনিবার ভোরে উখিয়ার তাজনিমারখোলা ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আরফাত ১৯নং ক্যাম্পের মোহাম্মদ তাহেরের ছেলে। তিনি আরসার সদস্য বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের এএসপি মোহাম্মদ ফারুক আহমেদ।
.png)
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসার শীর্ষ সদস্যরা অবস্থা করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচলনা করলে আরসার সদস্যরা পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশের চার সদস্য গুরুতর আহত হন। পরে এ ঘটনায় জড়িত এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।