ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে ৩ রোহিঙ্গা নারী আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৯, ৯ জুন ২০২৩
মৌলভীবাজারে ৩ রোহিঙ্গা নারী আটক
আটক- প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে ঐ সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা তাদের আটক করেন। একইদিন দুপুরে তাদের কমলগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর সৈয়দুল আমিনের স্ত্রী মিনারা বেগম (২০), একই ক্যাম্পের নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০) এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৫ এর ইকবাল আহমদের মেয়ে ফরমিনা বেগম (২০)

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া থেকে কয়েকজন রোহিঙ্গা কমলগঞ্জের ধলই সীমান্ত এলাকায় আসেন। তাদের মধ্যে তিন রোহিঙ্গা নারীকে শুক্রবার সকাল ১০টার দিকে বিজিবি সদস্যরা আটক করেন। পরে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত তিন রোহিঙ্গা নারীকে সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!