ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১১ জুন ২০২৩
ফেনীতে গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা

ফেনীতে ২০ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলো- কক্সবাজারের টেকনাফ থানার মোচনী নয়াপাড়া ক্যাম্পের মৃত শামসুল আলমের ছেলে মো. রবি আলম ও মোহাম্মদ জোহার ছেলে মো. মফিজুর রহমান।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানিয়েছে, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বের হয়ে মাদক কারবার চালিয়ে আসছিল। তারা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করতো। পরে চট্টগ্রাম ও কক্সবাজারসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করতো।

ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃত দুই রোহিঙ্গাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!