শুক্রবার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।
নিহত মোহাম্মদ জাহিদ হোসেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০ নম্বর ক্লাস্টারের মৃত আবদুল মালেকের ছেলে।
.png)
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১ নম্বর ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ কায়সার ও ২৭ নম্বর ক্লাস্টারের নুরুল হকের ছেলে ইউসুফ জালাল।
ভাসানচর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, পূর্বশত্রুতার জেরে গত ৮ জুন রাতে জাহিদকে বেড়িবাঁধের কাছে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে রোহিঙ্গা কায়সার ও ইউসুফ। এরপর জাহিদের হাত-পায়ের রগও কেটে দেয় তারা।
ওসি আরো জানান, গত ১২ জুন বেড়িবাঁধের পাশ থেকে গলা ও হাত-পায়ের রগ কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোস্তাকিমের দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা কায়সার ও জালালের সম্পৃক্ততা পায় পুলিশ। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি ও ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়।