রোববার সকালে রাজু সেপাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রাজু সেপাই ভান্ডারিয়া ভান্ডারিয়া পৌরসভার ছোট কানুয়া এলাকার বাসিন্দা।
এদিকে, ভুক্তভোগী শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ মে ভান্ডারিয়া পৌরসভার ছোট কানুয়া এলাকার বাসিন্দা তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বাসায় রেখে জরুরি কাজে ২ দিনের জন্য বাইরে যান। এ সুযোগে একই এলাকার বাসিন্দা রাজু সেপাই (২৩) রাত আনুমানিক ১টার দিকে শিশুটিকে ধর্ষণ করেন। পরদিন ২৫ মে রাতে আবারও একই ঘটনা ঘটান। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান রাজু। এর আগে রাজুর প্রেমের প্রস্তাব বহুবার প্রত্যাখ্যান করে শিশুটি। পরে শিশুটির বাবা-মা বাড়িতে আসলে তাদের সব জানায় ওই স্কুলছাত্রী। শনিবার (২৭ মে) শিশুটির বাবা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, শিশুটি বাড়িতে একা ছিলো। এ সময় প্রতিবেশী রাজু পরপর ২ রাতে শিশুটিকে ধর্ষণ করেন। এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে এসআই জিয়াউর রহমানের টিম অভিযুক্ত রাজুকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।