ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ২৭ মে ২০২৩
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা
আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মেহেদী হাসান মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে মেহেদী হাসানের দুই মাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর মেহেদী ঐ গৃহবধূকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেন। এ প্রস্তাবে রাজি না হলে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেহেদী হাসান ভুক্তভোগীর বাড়ির পিছনের বারান্দায় ঢুকে কৌশলে তাকে ঝাপটে ধরে ধর্ষণচেষ্টা চালান। এ সময় ঐ গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মেহেদী হাসানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

Advertisement

মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন, ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেদী হাসানকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!