ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুসলিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ করেন বৃদ্ধ ইদ্রিস

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩০, ২৬ মে ২০২৩
ফুসলিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ করেন বৃদ্ধ ইদ্রিস
ফাইল ছবি

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইদ্রিস আলী (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের জেল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইদ্রিস আলী ঘোপ বেলতলা রোডের কুটি মিয়ার ছেলে।

এদিকে, ধর্ষণের শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে।

Advertisement

যশোর কোতোয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ইদ্রিস আলী শিশুটিকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন বলে তার পরিবার থেকে অভিযোগ পেয়েছি। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর অভিযোগের ভিত্তিতে ইদ্রিস আলীকে বৃহস্পতিবার বিকেলে শহরের জেল রোড এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. আব্দুস সামাদ বলেন, শিশুটিকে ভর্তির পর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেতে ৪৮ ঘণ্টা সময় লাগবে। রিপোর্ট আসার পরে জানা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!