ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছরের আটকাদেশ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ২৩ মে ২০২৩
শিশু ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছরের আটকাদেশ
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় ৫ বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। এ সময় অভিযুক্ত ঐ কিশোর আদালতে উপস্থিত ছিল।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) আনিছুর রহমান এ তথ্য জানান।

Advertisement

তিনি  জানান, ২০১৮ সালের ৮ জুলাই বিকেলের দিকে কিশোরটি একই এলাকার ৫ বছর বয়সী এক শিশুকে খেজুর দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলেন। ঘটনার তিনদিন পর শিশুটির মা বাদী হয়ে ঐ কিশোরকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে কিশোরটির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ ৫ বছর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় বিচারক তাকে ১০ বছরের আটকাদেশের রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!