মঙ্গলবার উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
নিহত শিপন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাধবপুরের আবু বক্কর (৪৫), রিমা বেগম (৩০), শামীম হোসেন (১১), আনোয়ার হোসেন, শফিক উদ্দিন (২৯) ও বন্যা খাতুন (২০)। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
.png)
বনপাড়া হাইওয়ে থানার এসআই রবিউল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরো ৬ জন।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।