ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৫৫, ১৮ মে ২০২৩
নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
নাটোর জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে রাকিবুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোস্তাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাকিবুল চাঁপাইনবাবগঞ্জের শুকনাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সকালে গুরুদাসপুরের নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী রাকিবুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় ৭৪ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

Advertisement

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রাকিবুলের বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!