ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ২২:২০, ১৭ মে ২০২৩
নাটোরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রান্টু (৫২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেন আদালত।

বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রান্টু লালপুর উপজেলার আহম্মদপুর গ্রামের রাফিজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০১০ সালের ৮ আগস্ট ভুক্তভোগী শিশুটি মা মাঠে ছাগল চরাতে যান। এ সময় শিশুটি বাড়িতে একাই ছিল। এ সুযোগে প্রতিবেশী রান্টু তাদের বাড়িতে গিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় ঐ শিশুর মা বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে রান্টুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!