বুধবার কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত রোহিঙ্গা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. ইলিয়াছের ছেলে মো. শফিক। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর সাজাপ্রাপ্ত আসামি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী এলাকার আবুল কাশেমের ছেলে আবদুল করিম ওরফে করিম উল্লাহ। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।