মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। মো. ফয়েজুল্লাহ ফয়েজ কক্সবাজারের উখিয়ার কতুপালং ক্যাম্পের নুরুল আলম প্রকাশ আজিজুল হকের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আদালত মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. ফয়েজুল্লাহ ফয়েজকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
.png)
পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। আসামি জামিন পাওয়ার পর থেকে পলাতক।
জানা গেছে, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট খাজা গরিবের নেওয়াজ স্টোরের সামনে থেকে মো. ফয়েজুল্লাহকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর-উপ অঞ্চল ডবলমুরিং সার্কেল। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চল ডবলমুরিং সার্কেলের পরিদর্শক মো. নজরুল ইসলাম বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। মামলায় তদন্ত শেষে আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২০ সালের ১ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।