আটক শাহানারা উপজেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের কাশেম আলীর স্ত্রী। বুধবার দুপুর ১টার দিকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৯/৬-আর থেকে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় দুপুর ১টার দিকে একটি অটোরিকশা দর্শনা থেকে নাস্তিপুর সীমান্ত দিকে যেতে দেখলে বিজিবি অটোরিকশাটির গতিরোধ করে।
.png)
এসময় টহল দল অটোরিকশাযাত্রী এক নারীকে সন্দেহ করে। পরে তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি প্যাকেট থেকে ২০টি সোনার বার ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ২ কেজি ৩৪১ গ্রাম।
হাবিলদার মো. ওবাইদুর রহমান দর্শনা থানায় মামলা দায়ের করে আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করেন এবং আটককৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।