ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ৯ মে ২০২৩
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফাইল ছবি

সাময়িক বিরতি দিয়ে চুয়াডাঙ্গায় আবারো শুরু হয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশ‌মিক ২ ডিগ্রী সেলসিয়াস চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। এ সময় বাতা‌সের আদ্রতা ছি‌ল ৩২ শতাংশ।

এছাড়া রোববার (৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রী ও সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রী সেলসিয়াস চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সোমবার (৮ মে) ও রোববার (৭ মে) সন্ধ্যা ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদফতর।

Advertisement

এ নিয়ে ২য় দফা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে চুয়াডাঙ্গায়। প্রচণ্ড দাবদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র দাবদাহে জেলার খেটে খাওয়া মানুষ ও কৃষকরা বেশি বিপাকে পড়েছেন। তীব্র গরম ও রোদের তাপের কারণে মানুষের হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ফলে কৃষকরা কাটতে পারছেন না মাঠের পাকাধান।

তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। জেলা সদরের হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বাড়তে শুরু করেছে শিশুসহ বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত তিনদিন ধরে চুয়াডাঙ্গা এবং এর আশপাশ এলাকায় অতি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশ‌মিক ২ ডিগ্রী সেলসিয়াস, সোমবার ৪১ ডিগ্রী সেল‌সিয়াস ও রোববার ৩৯ দশমিক ২ ডিগ্রী সেল‌সিয়াস ‌দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!