ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ১১ কেজি গহনাসহ ২ যুবক আটক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২২:০৬, ৬ মে ২০২৩
চুয়াডাঙ্গায় ১১ কেজি গহনাসহ ২ যুবক আটক
চুয়াডাঙ্গায় ১১ কেজি গহনাসহ ২ যুবক আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দর্শনায় ১১ কেজি রুপার গহনাসহ ফরহাদ হোসেন (২৮) ও ফারুক হোসেন (৩২) না‌মে দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শলুয়া গ্রামের একটি সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ফরহাদ হোসেন দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দীনের ছে‌লে ও ফারুক হোসেন একই থানার সুলতানপুর গ্রামের আ. বারির ছেলে।

ডিবির ওসি আব্দুল আলিম জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা-সরোজগঞ্জের শলুয়া সড়কে ডিবি পুলিশের একটি টিম অবস্থান নেয়। এ সময় দুজন ব্যক্তি ডিবি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা ব্যাগ থেকে ১১ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়।

Advertisement

চুয়াডাঙ্গা পুলিশ সুপার (সার্কেল) জাকিয়া সুলতানা জানান, উদ্ধারকৃত রুপার গহনাগুলোর মূল্য ১১ লাখ টাকা ধরে দর্শনা থানায় মামলা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!