ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের দিনেও দে‌শের স‌র্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪১, ২৩ এপ্রিল ২০২৩
ঈদের দিনেও দে‌শের স‌র্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়
ছবি: প্রতীকী

ঈদের দিনসহ চুয়াডাঙ্গায় টানা তিন সপ্তাহ দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এ জেলায় সর্বোচ্চ তীব্র তাপদাহ ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতা‌সের আদ্রতা ছি‌লো ২৮ শতাংশ। 

জেলা প্রশাসন থেকেও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে মাইকিং ক‌রে প্রচারণা চালাচ্ছেন। ঈদের দিন পর্যন্ত এমন তাপদাহ থাকতে পারে বলে জানিয়ে ছি‌লেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এ নিয় টানা ২১ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করা হলো চুয়াডাঙ্গায়। প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। রোজা শে‌ষে ঈদের দি‌নে খাওয়া-দাওয়া ক‌রে তীব্র গরম ও রোদের তাপের কারণে মানুষের হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া দি‌নের বেলা মানুষ ঘর থেকে বের হয়‌নি। 

Advertisement

সন্ধ্যার দি‌কে মানুষ জন‌কে একটু এদিক সেদিক ঘুর‌তে দেখা‌ গে‌ছে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা এবং এর আশপাশ এলাকায় তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় টানা ২১ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!