বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত টুটুল মোল্লা জেলার আলমডাঙ্গা উপজেলার মানিকনগর পাঁচলিয়া গ্রামের আজগর মোল্লার ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহরাব হোসেন জানান, টুটুল মোল্লাকে জেলা কারাগার থেকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে তাকে খুলনায় রেফার করা হয়। সেখানে যাওয়ার পথে মৃত্যু হয়। এর আগে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
.png)
মৃত টুটুল মোল্লার ছেলে ফারুক তার বাবার মৃত্যুর জন্য কাউকে দায়ী বা মামলা না করার অঙ্গীকার করে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য জেল সুপার বরাবর আবেদন করেন।
চুয়াডাঙ্গা ডেপুটি জেলার হানিফ আহমেদ বলেন, টুটুল মোল্লা একটি মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত পাঁচ মাস যাবত তিনি ওই মামলায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদি ছিলেন। বুধবার সন্ধ্যায় জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে রেফার করা হলে পথিমধ্যে যশোরে তিনি মারা যান। সেখান থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে তার পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।