সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তারা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। অভিযানে তার বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় মিজানুর রহমানের স্ত্রী তারা বেগমকে।
.png)
পরে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে ঐ বছর ২৬ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এ মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে সোমবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন আদালত।