নিহত গোলাম রাব্বি পিয়াস উলাশি ইউপির মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে। তিনি উলাশি বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পিয়াসের স্বজন হাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় উলাসী বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে একজন সঙ্গে নিয়ে শার্শার মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন পিয়াস। এ সময় কামারবাড়ী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাকেলের সঙ্গে পিয়াসের মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল দুটি। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিয়াস।
.png)
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম।