শনিবার দুপুর আড়াইটার দিকে রাজস্থলী উপজেলার কাকড়াছড়ি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার শফিপুর ছালাম মার্কেট এলাকায় বাসিন্দা মো. রবি হোসেনের ছেলে।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে কাকড়াছড়ি পাড়ার জাদি এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি চাঁদের গাড়ি। এতে মোটরসাইকেল আরোহী আরিফ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা অন্যজন গুরুতর আহত হন।
.png)
চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।