ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরুর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৩
গরুর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গরুর সঙ্গে ধাক্কা লেগে সিয়াম হোসেন বিদ্যুৎ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

রোববার বিকেলে বাসাইল-পাথরঘাটা সড়কের কাঞ্চনপুর ইউপির কাঠালতলী বাজারের পশ্চিম পাশে সেতুতে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম হোসেন বিদ্যুৎ উপজেলার কাঞ্চনপুর ইউপির সৈদামপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।

Advertisement

কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান শামীম আল মামুন জানান, সিয়াম মোটরসাইকেল যোগে বাসাইল থেকে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় কাঠালতলী সেতুতে উঠার সময় একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!