ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ট্রাক্টরের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৬, ১ মার্চ ২০২৩
কুমিল্লায় ট্রাক্টরের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা এলাকায় মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বজরি খোলা গ্রামের ইসমাইল মুন্সির ছেলে রোমানিয়া প্রবাসী রিয়াদুল হাসান রাসেল এবং কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর (ইলিয়টগঞ্জ) গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোটরসাইকেল মিস্ত্রি মোশারফ হোসেন।

জানা যায়, বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাখরাবাদ বাজারে যাওয়ার পথে শুশুন্ডা এলাকায় মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই ঐ দুইজন নিহত হন।

Advertisement

নিহত রিয়াদুলের খালাতো ভাই মহসিন জানান, রিয়াদুল রোমানিয়া প্রবাসী। রিয়াদুল গত দুই মাস আগে ছুটিতে বাংলাদেশ আসেন। বুধবার দুপুরে রিয়াদুল এবং তিনি মোটরসাইকেলযোগে মুরাদনগরে একটি চাকরির বিষয়ে কথা বলতে আসেন। কাজ শেষ করে যাওয়ার পথে তাদের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। তাৎক্ষণিক রিয়াদুল তার বন্ধু মোটরসাইকেল মিস্ত্রি মোশারফকে ফোন দিলে তিনি ইলিয়টগঞ্জ থেকে তাদের কাছে এসে জানান, কিছু সরঞ্জাম আনতে হবে গাড়িটি ঠিক করতে। পরে মোটরসাইকেল মিস্ত্রি মোশাররফ ও রিয়াদুল বাখরাবাদ বাজারের উদ্দেশে রওনা দিলে পথে তারা দুর্ঘটনার শিকার হন।

মুরাদনগর থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!