ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাড়াশে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১, ৬ মার্চ ২০২৩
তাড়াশে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত 
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগরে যাত্রীবাহী বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার ভোর ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, সোমবার ভোর ৬টার দিকে হাটিকুমরুল থেকেমোটরসাইকেলে করে নাটোর যাচ্ছিলেন তারা। এ সময় মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাসচাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে ও তাড়াশ থানা পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় জানতে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!