ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি সংক্রান্ত বিরোধে ২ ভাইকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
জমি সংক্রান্ত বিরোধে ২ ভাইকে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে মো. আসলাম মিয়া (৪৮) ও মো. রনি মিয়া (৩৫) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে আরো এক ভাই আহত হন। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় সরকারি অর্থায়নের একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। ওই ড্রেনের জায়গা নিয়ে আসলামের সঙ্গে তার চাচাতো ভাই মোস্তফা মিয়ার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোস্তফার নেতৃত্বে মামুন, মাফিজুর রহমান, মারুফ, চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে আসলাম মিয়া, মো. রনি ও রফিকুল ইসলামের ওপর হামলা করেন। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মো. আসলাম মিয়া ও মো. রনি মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনার পর হামলাকারীরা বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!