ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় জমির সীমানা মাপ নিয়ে বিরোধের জেরে আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবেশি। শনিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউপির কচুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত মক্কেল মণ্ডলের ছেলে।

মিরপুর থানার ওসি রাশেদ হাসান জানান, জমির সীমানা নিয়ে ফুলবাড়ীয়া ইউপির কচুয়াদহ গ্রামের আব্দল মান্নানের সঙ্গে তার প্রতিবেশি একই গ্রামের আমির আমির আলীর ছেলে ফিরোজের বিরোধ চলছিলো। শনিবার বিকেলে মান্নান বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় ফিরোজ অতর্কিতভাবে মান্নানের ওপর হামলা চালায়। এ সময় ফিরোজ তার হাতে থাকা হাসুয়া দিয়ে মান্নানকে কুপিয়ে পালিয়ে যায়। মান্নানের চিৎকারে তার স্বজনরা এসে মান্নানকে উদ্ধার করে প্রথমে মিরপুর হাসপাতালে নিয়ে সেখানে তার অবস্থার অবনতি হওয়া তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথিমধ্যেই মান্নানের মৃত্যু হয়।

ওসি রাশেদ হাসান আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ফিরোজকে ধরতে পুলিশ এরইমধ্যে কাজ শুরু করেছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!