ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় চাচাকে কুপিয়ে হত্যায় ২ ভাতিজার যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়ায় চাচাকে কুপিয়ে হত্যায় ২ ভাতিজার যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা শাহজাহান আলীকে হত্যার দায়ে দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়াও নির্দোষ প্রমাণিত হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আপন দুই ভাই হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিঙ্গাগাড়ি গ্রামের তাজুল ইসলাম ও জোবায়ের হোসেন। তাদের মধ্যে রায় ঘোষণার সময় তাজুল আদালতে উপস্থিত ছিলেন। আর জোবায়ের পলাতক রয়েছেন। নিহত শাহজাহানও সিঙ্গাগাড়ি গ্রামের বাসিন্দা।

Advertisement

খালাসপ্রাপ্তরা হলেন- একই গ্রামের তাহেরা বেগম ও উপজেলার বগিলাগাড়ি গ্রামের এম.এ মোত্তালেব।

২০০৮ সালের ৬ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তাজুল ও জোবায়ের। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান।

এসব তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল হক বলেন, রায় ঘোষণার পর তাজুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!