বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শিমুল বিশ্বাস কালীগঞ্জ উপজেলার উত্তর বেলাট দৌলতপুর গ্রামের সমির বিশ্বাসের ছেলে।
জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর ভোরে শিমুল বিশ্বাস পারিবারিক বিরোধে তার স্ত্রী শম্পা খাতুনকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এ ঘটনায় ঐদিনই নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় শিমুল বিশ্বাসসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত বুধবার শিমুল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মামলার বাকি দুই আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।
.png)
ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।