বুধবার সকালে ঢাকা শহরের মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ আলম বাবু সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের হাজী সালে আহম্মদের ছেলে।
সোনাইমুড়ী থানার ওসি মো.জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে যাবজীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে এলাকা থেকে পলাতক ছিলেন তিনি। গ্রেফতারকৃত বাবলুকে আদালতে পাঠানো হয়েছে।
.png)