শনিবার সকাল ৯টার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কালিতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফিল উদ্দীন হাড়াভাঙ্গা গ্রামের কালিতলাপাড়া এলাকার ইদালীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালের দিকে বাঁশ কাটাকে কেন্দ্র বাবার সঙ্গে ছেলে সুজন আলীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুজন হাঁসুয়া দিয়ে দিয়ে বাবা আফিল উদ্দীনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
.png)
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।