ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে পোড়ানো হলো ৫ লাখ মিটার কারেন্ট জাল

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ২৮ ডিসেম্বর ২০২২
লক্ষ্মীপুরে পোড়ানো হলো ৫ লাখ মিটার কারেন্ট জাল
পুড়িয়ে ধ্বংস করা হয় কারেন্ট জাল

লক্ষ্মীপুরের রামগতিতে পাঁচ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলার মুন্সিরহাট মাছঘাট এলাকায় এসব জালে আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন   উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, রামগতির মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা। পরে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!