[ রাজধানী ]
দোহারে ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৭ জেলে আটক
সংগৃহীত ছবি
ঢাকার দোহার উপজেলায় পদ্মানদীর মা ইলিশ রক্ষায় কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করেছে।
রোববার মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুমিনুর রহমান, এসআই জহিরুল ইসলাম ও এএসআই রুবেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মানদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
গৌতম কুমার বিশ্বাস বলেন, মা ইলিশ মাছ শিকাররত অবস্থায় প্রায় ৫০ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, গত ৭ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় গত রাতেও অভিযান পরিচালনা করেছি। কুতুবপুর নৌ-পুলিশ ও দোহার থানা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!