ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তিতাস নদী থেকে দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ২২ সেপ্টেম্বর ২০২২
তিতাস নদী থেকে দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও পোনা মাছ রক্ষার্থে অভিযান চালিয়ে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট ও চায়না রিং জাল জব্দ করা হয়েছে। 


বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের তিতাস নদীতে অভিযানে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪২ সেট চায়না রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ-উল-আরেফিন।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ-উল-আরেফিন জানান, দেশীয় মাছের প্রজনন ও পোনা মাছের প্রজননক্ষম রক্ষার্থে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের তিতাস নদী ও শিমরাইলকান্দি বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪২ সেট চায়না রিং (ফিক্সড ইঞ্জিন) জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। ওই জালের বাজার মূল্যে প্রায় দুই লাখ টাকা। 

তিনি আরো জানান, জনস্বাস্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম উদ্দিন, সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান ও সদর থানা পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!