ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে হেলপার জীবিত উদ্ধার, বিচ্ছিন্ন হাত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২২
২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে হেলপার জীবিত উদ্ধার, বিচ্ছিন্ন হাত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পরিবহন দুর্ঘটনায় পতিত হয়ে আটকা পড়েন বাস হেলপার শওকত (৩২)। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে জীবিত উদ্ধার করেছেন। তবে তার বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার মহাসড়কের আমতলীর খোন্তাকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত শওকতের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা। তার পিতার নাম রফিকুল ইসলাম।

ঘটনার পরপরই আমতলী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সহায়তা চাইলে সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

তিনি জানান, বরগুনার আমতলী-পটুয়াখালী ফায়ার সার্ভিসের সদস্যদের দুই ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানে হানিফ বাসের হেলপারকে জীবিত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেন- বরগুনা ফায়ার সার্ভিসের বরগুনার উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আহমেদ, পটুয়াখালী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ, আমতলী ফায়ার স্টেশনের লিডার গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় স্থানীয়রা ও আহতের পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!