ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২২
লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে ১৬ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। 

শনিবার সকালে উপজেলার বদরপুর ইউপির নাজিরপুর ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পাড় থেকে এসব জাল উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম এ অভিযান পরিচালনা করে জালগুলো উদ্ধার করে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!