ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সকালে ঝিনাইদহে সড়কে ঝরল ২ প্রাণ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ৯ নভেম্বর ২০২২
সকালে ঝিনাইদহে সড়কে ঝরল ২ প্রাণ
দুর্ঘটনাকবলিত গাড়ি

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় জামাল মাহবুব ও বাপ্পী শেখ নামে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪০ বছরের জামাল মাহবুব যশোর জেলার পুলের হাট এলাকার তাপসী ডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। ২২ বছরের বাপ্পী শেখ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, ট্রাক্টর কিনে যশোরে যাচ্ছিল জামাল মাহবুব। এ সময় ঝিনাইদহের শৈলকুপার দুধসরে পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এতে আহত হন তার সঙ্গে থাকা আরেকজন।

অন্যদিকে সকালে নসিমনে ইটের ভাটায় যাচ্ছিলেন বাপ্পী শেখ। পথে মথুরাপুরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটির গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন বাপ্পী। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা। 

তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!