ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ির ছাদে নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ৭ জুলাই ২০২২
বাড়ির ছাদে নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন- নাঈম, যুবরাজ, দিপু ও পিয়াস। এর আগে ২৯ জুন রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল তাতখানা সৈয়দপুর এলাকার রোহানের দ্বিতীয় তলার বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।  

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, বুধবার রাতের এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। 

ওসি আরো জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীর সঙ্গে গ্রেফতারকৃত নাঈমের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই সূত্র ধরে তাকে এনে গণধর্ষণ করেন অভিযুক্তরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!