ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গৃহবধূকে গণধর্ষণ, মৃত্যুর আগে বলে গেলেন স্বামীসহ অভিযুক্তদের নাম

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ২৯ জুন ২০২২
গৃহবধূকে গণধর্ষণ, মৃত্যুর আগে বলে গেলেন স্বামীসহ অভিযুক্তদের নাম
নিকলী থানা

কিশোরগঞ্জের নিকলীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সোমবার (২৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার জারুইতলা ইউনিয়নের শাহপুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতের মামা বলেন, সোমবার রাত ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিল গৃহবধূ। এ সময় শাহপুর মোড়ে পৌঁছা মাত্রই তাকে রাস্তা থেকে তুলে পতিত জমিতে নিয়ে ৬/৭ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় তার স্বামীরও হাত রয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, সোমবার রাত ৮টার পর থেকে রাতভর তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন সকালে বাড়ির পাশ থেকে বিবস্ত্র অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে বুধবার (২৯ জুন) রাতেই তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি কয়েকজনের নাম বলে গেছেন। এদের মধ্যে তার স্বামীও আছেন।

নিকলী থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আজ ভোররাতে জারুইতলা এলাকার বিভিন্ন স্থান থেকে তার স্বামীসহ চারজনকে আটক করা হয়েছে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!