ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধর্ষণের পর বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় তুলে দেন সহযোগীদের হাতে

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ৮ মে ২০২২
ধর্ষণের পর বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় তুলে দেন সহযোগীদের হাতে
গ্রেফতাররা

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ভূঞাপুর উপজেলার বানিয়াবাড়ি গ্রামের নাজমুল প্রধানের ছেলে ফারুক, একই গ্রামের রহিজ প্রধানের ছেলে সোহেল প্রধান ও সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে বিশাল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন ফারুক। এতে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হুমকি দেন। ৫ মে দাদার বাড়ি যাচ্ছিলেন ওই স্কুলছাত্রী। এ সময় একা পেয়ে তাকে তুলে নিয়ে যান ফারুক ও তার দুই সহযোগী। এরপর নৌকায় করে সিরাজগঞ্জে নিয়ে যান যান। সেখানে বন্ধুর বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন ফারুক।

এরপর নিজ খালার বাসায় নিয়ে ফের ধর্ষণ করেন। এছাড়া শারীরিক নির্যাতন করে বিয়ের প্রস্তাব দেন। এরপরও রাজি না হওয়ায় সন্ধ্যার দিকে সহযোগীদের হাতে তুলে দেন ফারুক।

বিষয়টি জানতে পেরে ৬ মে রাতে ফারুকের বন্ধুর বাড়ি থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মেয়েকে উদ্ধার করেন ভুক্তভোগীর বাবা। পরে ৭ মে সকালে ফারুককে প্রধান করে মামলা করেন মেয়েটির বাবা।

ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে সিরাজগঞ্জ থেকে ফারুকসহ সহযোগী সোহেল ও বিশালকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!