[ দেশজুড়ে ]
চাচার বাড়ি বেড়াতে গিয়ে নিথর হয়ে ফিরলেন ভাতিজা
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার ইছানগর মৌলভীপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আল আমিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। আল আমিন একই এলাকার মির্জা বাড়ির লিয়াকত আলীর ছেলে।
আল আমিনের চাচা হাসান আলী জানান, আরেক চাচার বাসায় বেড়াতে গিয়েছিলেন আল আমিন। হঠাৎ বৈদ্যুতিক মিটারে হাত লেগে তিনি অজ্ঞান হয়ে যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত এক কিশোরকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!