ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝড়ে গাছচাপায় নিথর হলেন বৃদ্ধ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ২০ এপ্রিল ২০২২
ঝড়ে গাছচাপায় নিথর হলেন বৃদ্ধ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রায়পুর

লক্ষ্মীপুরের রায়পুরে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন একই গ্রামের মাঝি বাড়ির শফি উল্লাহর ছেলে।

বৃদ্ধের ছেলে বিল্লাল হোসেন জানান, সকাল ৯টার দিকে বাড়ির সামনে দোকানে যান তার বাবা। ঝড় শুরু হলে বাড়ি ফেরার পথে মসজিদের সামনে পাকা সড়কে একটি নারিকেল গাছ ভেঙে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে তার বাবা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমত জেরিন বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুকের ওপর অতিরিক্ত চাপে তিনি মারা গেছেনে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!