[ দেশজুড়ে ]
১৮ মিনিটের ঝড়ো-শিলা বৃষ্টির তাণ্ডব
হঠাৎ এমন শিলা ও ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গায় ব্যাপক শিলা ও ঝড়ো বৃষ্টিপাত হয়েছে। দুপুর ৩টা ৭ মিনিট থেকে শুরু হয় ঝড়ো বৃষ্টি। পরে বৃষ্টির সঙ্গে ঝরতে থাকে শিলা। শিলা বৃষ্টির তাণ্ডব চলে ৩টা ২৫ মিনিট পর্যন্ত। ১৮ মিনিট ধরে চলে ঝড়ো ও শিলা বৃষ্টি। বড় বড় শিলার দলায় ঢেকে আবৃত হয়ে যায় মাটি।
তবে শিলা বৃষ্টি থামলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্হাঁত ছিল এ জেলায়। সঙ্গে ছিল দমকা হাওয়া। গাছের ডালপালা ভেঙে পড়ায় রাস্তায় স্বাভাবিক চলাচলেও ব্যাঘাত ঘটে।
চুয়াডাঙ্গায় এমন শিলাবৃষ্টি এর আগে দেখননি বলে মন্তব্য করেছেন অনেকে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামাদুল হক জানান, ১৮ মিনিট ধরে চলে ঝড়ো ও শিলা বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার।
হঠাৎ এমন শিলা ও ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। প্রচুর লোকসানের আশঙ্কা কৃষকদের। এর আগেও গত বৃহস্পতিবার রাতে এক ঘণ্টার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ভুট্টা, ধান পানসহ বিভিন্ন উঠতি ফসল।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!