[ দেশজুড়ে ]
ঘরে ঢুকে মুখ চেপে ধরে শিশু ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেফতার
পাহাড়তলীতে শিশু ধর্ষণের অভিযোগে দীপু দাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে শিশু ধর্ষণের অভিযোগে দীপু দাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে কাট্টলী জেলেপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দীপু দাশ ওই এলাকার মণীন্দ্র দাশের বাড়ির সুজন দাশের ছেলে।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ১৬ ফেব্রুয়ারি রাতে খাওয়া-দাওয়া শেষে একা বাসায় ঘুমিয়ে পড়ে ভুক্তভোগী শিশু। ওই সময় দীপু কৌশলে দরজা খুলে তার ঘরে ঢোকেন। এরপর মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা থানায় মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে দীপুকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!