ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

মৃত্যুশূন্য চট্টগ্রামে কমল শনাক্তের হার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২২
মৃত্যুশূন্য চট্টগ্রামে কমল শনাক্তের হার
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২টি ল্যাবে দুই হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৬৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দুই দশমিক ৭৯ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল চার দশমিক ৩৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৬১ জন ও বিভিন্ন উপজেলার আটজন রয়েছেন।

এর আগে, শুক্রবার ১১৮, বৃহস্পতিবার ১১৯, বুধবার ১৬৫, মঙ্গলবার ১৮৮, সোমবার ১০৭ ও রোববার ২০৬ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯১ হাজার ৬১০ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৩৬৩ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৯৭৩ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এরমধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!