ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

রাজশাহী মেডিকেলে একদিনে আরো ৪ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২২
রাজশাহী মেডিকেলে একদিনে আরো ৪ জনের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজন করোনায় ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রামেক করোনা ইউনিটে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৮ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৪৫ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন। এই এক দিনে সুস্থ হয়ে ৫ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।

আরো পড়ুন: হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

এদিকে রোববার (২০ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ১৭২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনা ধরা পড়েছে ১৩টিতে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ২০৭টি নমুনা পরীক্ষায় ১০টিতে করোনা ধরা পড়েছে। করোনা শনাক্ত হওয়া এই ১০টি নমুনা রাজশাহী জেলার। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৭ শতাংশ।

শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!