ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেবিদ্বারে টাকাসহ প্রার্থীর সহযোগী আটক

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২২
দেবিদ্বারে টাকাসহ প্রার্থীর সহযোগী আটক
টাকাসহ আটক মো. শাহজাহান

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের মো. শাহজাহান নামে এক প্রার্থীর সহযোগীকে ৩৯ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়েছে। এ সময় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ ঘোষ। 

তিনি জানান, এক প্রার্থীর সঙ্গীকে ৩৯ হাজার ৫০০ টাকাসহ ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর কেন্দ্রের কাছাকাছি থেকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম মো. শাহজাহান। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

আরো পড়ুন: পক্ষাঘাতগ্রস্তদের জন্য সিআরপিকে ১৫ বিঘা জমি দিলেন মেয়র লিটন

আমরা নিশ্চিত হয়েছি সে টাকা দিয়ে কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা চালাচ্ছিলেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের জন্য তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!