দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মান্নান, সম্পাদক সাদ্দাম
১৫ বছর পর কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে। তিন বছরের জন্য ১০ সদস্যের আংশিক এ কমিটি গঠন করা হয়েছে।
রোববার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু কমিটির অনুমোদন দেন। এ সময় এক মাসের মধ্যে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণাও দেন তারা।
তিন বছর মেয়াদী নবগঠিত এ কমিটির সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন যাদব রায়।
কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মিঠু, মো. আলাউদ্দিন, আলম হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সারোয়ার, মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
এদিকে, নতুন কমিটি পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। তারা বলেন, নতুন এ কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। করোকালে সাদ্দাম হোসেনের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নানা মানবিক কাজ করেছেন।
এর আগে, ২০০৫ সালে শহীদুল্লাহ খাজাকে আহ্বায়ক ও আবদুল মান্নান মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।